Hi

০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে পারস্পরিক সম্মানে কাজ করবে বাংলাদেশ: হুমায়ুন কবির

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১২:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় ভারতীয় হাইকমিশনার প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা প্রসঙ্গের পাশাপাশি সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন দিক নিয়েও তারা মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকে গুরুত্বারোপ করে বলেন, উভয় দেশের জনগণের কল্যাণ সাধন এবং পারস্পরিক স্বার্থ রক্ষায় ভারতের সঙ্গে একটি ভবিষ্যৎমুখী ও সম্মানজনক সম্পর্ক বজায় রেখে কাজ করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।

জনপ্রিয়

মিরপুরে রাড্ডা এমসিএইচ ভাঙচুর: সরকার বিব্রত, তদন্তে ব্যবস্থা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ভারতের সঙ্গে পারস্পরিক সম্মানে কাজ করবে বাংলাদেশ: হুমায়ুন কবির

আপডেট : ১২:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬