Hi

০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাম বাড়লেই সংকট নিরসন কেন? বিপিসির কাছে ব্যাখ্যা তলব

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৬ জন দেখেছে

চলতি বছরের এপ্রিল ও মে মাসে জ্বালানি তেলের তীব্র সংকট ও পাম্পগুলোতে সরবরাহ কমে যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছিল। সেই সময় পেট্রোল পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেক চালক জ্বালানি পাননি, দেখা দিয়েছিল দীর্ঘ সারি। তবে আশ্চর্যজনকভাবে, জ্বালানির দাম বাড়ানোর পরপরই বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যায়। সরবরাহ অপরিবর্তিত থাকার পরও কেবল দাম বৃদ্ধির মাধ্যমে এই সংকট কীভাবে সমাধান হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত স্থায়ী কমিটি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বিপিসি ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে পেট্রোলিয়াম পণ্যের দাম সমন্বয়, মূল্যবৃদ্ধির যৌক্তিকতা এবং নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসি-এর ভূমিকা নিয়ে আলোচনা হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জ্বালানি খাতে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা নিরসনে বিপিসি কেন কেবল দাম বাড়ানোর পথ বেছে নিল, সেই বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে আলোচনায়।

বৈঠকে কমিটির পক্ষ থেকে বিপিসিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আগামীতে জ্বালানি খাতের বর্তমান চাহিদা, মজুদ সক্ষমতা এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতির বিস্তারিত তথ্য কমিটিকে প্রদান করে। এ বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র তৈরির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জ্বালানি খাতের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে এই তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে সংসদীয় কমিটির সদস্য হিসেবে হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন রয়েছে: শামা ওবায়েদ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

দাম বাড়লেই সংকট নিরসন কেন? বিপিসির কাছে ব্যাখ্যা তলব

আপডেট : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬