জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে অবস্থানরত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করছে যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা সংস্থা সিক্রেট সার্ভিস। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ইরানি প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের সুরক্ষায় কাজ করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস।
প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ পুরো ইরানি প্রতিনিধিদলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ফেডারেল সংস্থাগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ইন্টেলিজেন্স ব্যুরো। এই নিরাপত্তা বলয়ে এনওয়াইপিডির গোয়েন্দা বিভাগ, ডিটেকটিভ এবং হাইওয়ে প্যাট্রোলের সদস্যরাও দায়িত্বরত রয়েছেন।
জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরান ঐতিহাসিকভাবেই সাধারণ পরিষদের অধিবেশনে নিয়মিত অংশ নিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ইব্রাহিম রাইসিসহ ইরানের প্রেসিডেন্টরা নিয়মিতভাবেই জাতিসংঘে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে এসেছেন। তবে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা ব্যতিক্রম। মার্কিন কর্মকর্তাদের মতে, যে দেশটির সাথে ইরানের বৈরী সম্পর্ক বিদ্যমান, সেই যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ইরানি প্রতিনিধিদলের এই পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাপনা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশ তাৎপর্যপূর্ণ ও নজিরবিহীন।
রিপোর্টার নাম: 





















