Hi

০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ জন দেখেছে

দেশের কৃষক সমাজকে দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কৃষকরাই মূলত দেশ গড়ার কারিগর ও প্রকৃত যোদ্ধা। তাদের এই শ্রম ও অবদানের স্বীকৃতি দিতে কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান এবং উদ্ভাবনী কাজের জন্য সরকারিভাবে নতুন কৃষি পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হবে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির ৮ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কৃষকেরা দুর্নীতি করে না বরং সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে অবদান রাখেন।

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে সম্ভাবনাময় খাত হলো কৃষি। নতুন উচ্চফলনশীল জাতের উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বহুলাংশে বেড়েছে। তিনি উল্লেখ করেন, কৃষকরা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন বরং দেশ ও সমাজের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন। কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ এবং পণ্য যেন সরাসরি ভোক্তার কাছে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কৃষকদের উন্নয়ন ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার ইতোমধ্যে তিন হাজার কোটি টাকার একটি নতুন স্কিম চালু করেছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকারও কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। কৃষকদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ পাওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং এনজিও থেকে নেওয়া ঋণের সুদ কমানোর বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

উৎপাদিত পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা ও সম্ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিজাত পণ্য রপ্তানির ওপর জোর দেন। তিনি বলেন, কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার পাশাপাশি আধুনিক হিমাগার স্থাপন এবং খামার পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে। কৃষি ও কৃষকের সমৃদ্ধি অর্জনে সরকারের গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়নে কৃষকদের আরও সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি

আপডেট : ০৭:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬