Hi

০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা: দুই পর্বে অনুষ্ঠিত হবে টঙ্গীতে

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ জন দেখেছে

আগামী বছরের বিশ্ব ইজতেমার সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। টঙ্গীতে অনুষ্ঠিতব্য এই ইজতেমার প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাদপন্থি নেতাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তবলিগ জামাতের দুই অংশের সঙ্গেই সরকার আলোচনা করেছে। এর আগে জুবায়েরপন্থি নেতাদের সঙ্গেও বৈঠক করা হয়েছিল। সব পক্ষের মুরুব্বিদের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হলো শান্তিশৃঙ্খলা বজায় রাখা। অতীতে ইজতেমা নিয়ে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটায় এবার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়া জাতীয় নির্বাচনের কারণে এ বছর বিশ্ব ইজতেমা আয়োজন করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়

তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা, তালিকা তৈরির কাজ চলছে: বাণিজ্যমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা: দুই পর্বে অনুষ্ঠিত হবে টঙ্গীতে

আপডেট : ০৪:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬