Hi

০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ঘোষণা ১১ দলীয় জোটের

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০২:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ০ জন দেখেছে

গণভোটের রায় বাস্তবায়ন ও আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেন, বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা করছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে এবং শপথ না নিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করছে।

এ টি এম আজহারুল বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতে এর আগে তারা সংসদ থেকে ওয়াক আউট করেছেন এবং বারবার প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কর্ণপাত না করায় বাধ্য হয়ে তারা রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন। সরকার জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে তা দ্রুত বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমীর মাওলানা শাহিনুর আলম এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম।

জনপ্রিয়

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ঘোষণা ১১ দলীয় জোটের

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের ঘোষণা ১১ দলীয় জোটের

আপডেট : ০২:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬