Hi

০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ জন দেখেছে

আশির দশকের জনপ্রিয় কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিটে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নিদ্রাহীনতা, অতিরিক্ত ক্লান্তি ও শারীরিক দুর্বলতাজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

অভিনয় জীবনে রিফাত চৌধুরী পাঁচ শতাধিক নাটকে কাজ করেছেন। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বাইসাইকেল’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’ ও ‘বনমানুষ’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেছেন। বিশেষ করে ‘সিক্সটি নাইন’ নাটকে ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করেন।

অভিনয়ের পাশাপাশি সাহিত্যচর্চায়ও তিনি সমান সক্রিয়। ১৯৮৪ সালে ‘আলিঙ্গনের নাম’ কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে তার কবিতার জগতে যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত তার প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা ২৯টি। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। প্রতিবেদনে যোগ করা তথ্য: দীর্ঘ অভিনয়জীবনে পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’সহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্।

জনপ্রিয়

মুগদা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুদের ভিড়, মেঝেতে চিকিৎসা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

আপডেট : ০৪:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬