Hi

০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ছিনতাইকারীর কবলে পড়ে মোসা. রনজিনা পারভীন নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় এসে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিনা পারভীন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং ছিনতাইকারীর মোটরসাইকেলটি খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

জুলাই গণঅভ্যুত্থানে ৭ নভেম্বরের চেতনার প্রতিফলন ঘটেছে: রুহুল কবির রিজভী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

আপডেট : ০২:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬