সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনা হয়েছে। নতুন করে চারজন পূর্ণমন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এর ফলে বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে। আজ সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এর আগে তিনি নিজে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। এছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। প্রতিবেদনে যোগ করা তথ্য: সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পর মন্ত্রিসভায় যুক্ত হলেন চার পূর্ণমন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী।
রিপোর্টার নাম: 




















