Hi

১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার ফ্রগ্যাটের সাথে মালয়েশিয়ার রাজকন্যার রাজকীয় বিয়ে সম্পন্ন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:১৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৭ জন দেখেছে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া ও ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার লিওনেল (ক্রিস) ফ্রগ্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ইসলামি শরিয়াহ ও মালয় রাজপরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাজকন্যা ইলিয়ানা পাহাংয়ের বর্তমান সুলতান ও মালয়েশিয়ার সাবেক রাজা (২০১৯–২০২৪) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের কন্যা।

জমকালো এই আয়োজনে সুলতান আবদুল্লাহ, পাহাংয়ের ক্রাউন প্রিন্স টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ, পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানসহ দেশি-বিদেশি গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ক্রিস্টোফার ফ্রগ্যাট নামাজ আদায় করেন। এরপর আংটি বদল, উপহার বিনিময়, বিশেষ মোনাজাত এবং নবদম্পতির ওপর পানি ছিটিয়ে আশীর্বাদ জানানোর ঐতিহ্যবাহী ‘মেরেনজিস’ প্রথা পালন করা হয়। অনুষ্ঠানে রাজকন্যা ইলিয়ানা বিখ্যাত ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের তৈরি গাউনের সঙ্গে পাহাং রাজপরিবারের ঐতিহ্যবাহী ‘কুইন আজিজাহ’স ডায়মন্ড টিয়ারা’ পরিধান করেছিলেন।

গত ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ইসলামি রীতি ও মালয় রাজপরিবারের ঐতিহ্য মেনে তাদের রাজকীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে ইসলামি রীতির পাশাপাশি মালয় সংস্কৃতির ঐতিহ্যবাহী বিভিন্ন প্রথা পালন করা হয়।

জনপ্রিয়

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ: গ্যাস সংকটে জনদুর্ভোগ ও বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার ফ্রগ্যাটের সাথে মালয়েশিয়ার রাজকন্যার রাজকীয় বিয়ে সম্পন্ন

আপডেট : ১০:১৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬