বাংলাদেশ নৌবাহিনীতে ‘অফিসার ক্যাডেট’ ২০২৭এ (২য় গ্রুপ) ব্যাচে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই স্থায়ী পদে আবেদনের সুযোগ পাবেন। আগ্রহীদের আগামী ১৪ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনকারীদের অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত হতে হবে। আবেদনের জন্য ১ জুলাই ২০২৭ তারিখে বয়সসীমা সাড়ে ১৬ থেকে ২১ বছর হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট (https://joinnavy.navy.mil.bd/) ভিজিট করে আবেদন করতে পারবেন। আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা জমা দিতে হবে, যা অফেরতযোগ্য।
নিয়োগপ্রাপ্তরা নৌবাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পাবেন। এছাড়া সামরিক হাসপাতালে বিনা খরচে উন্নত চিকিৎসা এবং ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকবে। প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। কর্মস্থল হিসেবে বাংলাদেশের যেকোনো স্থান নির্ধারিত হতে পারে।
আবেদন ফি: আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য হিসেবে ১০০০ টাকা পাঠাতে হবে।
রিপোর্টার নাম: 






















