Hi

০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে শপথের প্রস্তুতি: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণের উদ্দেশ্যে বঙ্গভবনে পৌঁছেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবন প্রাঙ্গণে প্রবেশ করে। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানসূচি অনুযায়ী, জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আয়োজনে অংশ নেওয়ার জন্য ১২ শ’রও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমন্ত্রিতরা ইতোমধ্যে বঙ্গভবনে আসতে শুরু করেছেন।

জনপ্রিয়

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বঙ্গভবনে শপথের প্রস্তুতি: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট : ০৭:৩০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬