Hi

০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে বাংলাদেশি কৃষকদের সঙ্গে মতবিনিময় করল বাংলাদেশ দূতাবাস

কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশি কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত বুধবার (৭ ফেব্রুয়ারি) কৃষি অঞ্চল আবদালিতে আয়োজিত এই বিশেষ সভায় প্রবাসীদের দৈনন্দিন সমস্যা, বিভিন্ন অভিযোগ এবং প্রত্যাশার কথা শোনেন দূতাবাসের কর্মকর্তারা। কমিউনিটি নেতা সমির মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন।

প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শুনে রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন বলেন, প্রবাসীদের কল্যাণে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সভায় দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা রাকিবুল করিম চৌধুরী, শ্রম মিনিস্টার আবুল হোসেন, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সেলর ইকবাল আকতার এবং সোনালী ব্যাংকের প্রতিনিধি জাকির হোসেন মজুমদার।

আয়োজনটি সফল করার ক্ষেত্রে স্থানীয় বাংলাদেশি কৃষকদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে নজরুল ইসলাম, আলাউদ্দিন, আব্দুস সালাম, মো. হাশেম, ফিরোজ আহমদ, শাকিল আহমদ, মামুন মিয়া, কপিল আহমদ, রহিম উদ্দিন, সোহেল আহমদ, হাছান আহমদ ও শামিম আহমদসহ অনেকে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দূতাবাসের এই উদ্যোগের ফলে প্রবাসী কৃষকরা তাদের কাজের অভিজ্ঞতা ও সমস্যার কথা সরাসরি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছেন, যা ভবিষ্যতে তাদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: চিকিৎসার জন্য যাওয়া ৯ বাংলাদেশির মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কুয়েতে বাংলাদেশি কৃষকদের সঙ্গে মতবিনিময় করল বাংলাদেশ দূতাবাস

আপডেট : ১২:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬