Hi

০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা সাজ্জাদ মারুফ আজীবন বহিষ্কৃত

কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা শাখা ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ মারুফকে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। ইয়াবাসহ পুলিশের হাতে আটকের ঘটনার পর এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে ছাত্রদল। বৃহস্পতিবার রাতে বিষয়টি গণমাধ্যমে উঠে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেলের স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাজ্জাদ মারুফকে কেবল দলীয় পদ থেকেই নয়, বরং সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকেও আজীবন বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী এই বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় টহলরত পুলিশ সাজ্জাদ মারুফসহ তিনজনকে আটক করে। পুলিশি তল্লাশিতে তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে কাজী জুবায়ের আলম জিলানী বলেন, সাংগঠনিক শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত হলে তিনি যেই হোন না কেন, তাকে দলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কুমিল্লায় ইয়াবাসহ আটক ছাত্রদল নেতা সাজ্জাদ মারুফ আজীবন বহিষ্কৃত

আপডেট : ১২:১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬