Hi

১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের

কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, নিহতদের পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ দেশে আনার যাবতীয় খরচ সরকার বহন করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশের সহায়তায় নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী রয়েছেন। এছাড়া নিহত অপর বাংলাদেশি হলেন আহমেদ বাবু, যার বাড়ি সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়। নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য।

ঘটনার পর থেকেই কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আরও ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত বলে জানা গেছে। পুরো বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।

জনপ্রিয়

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের

আপডেট : ০৯:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬