Hi

০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের পাঁচ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের পাঁচ উচ্চপদস্থ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-২ ভুক্ত এই পদোন্নতির বিষয়টি রবিবার (২৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান।

প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে যে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তাদের যোগদানপত্র জমা দিতে হবে। জনস্বার্থে জারিকৃত এই পদোন্নতির আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে।

জনপ্রিয়

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের পাঁচ কর্মকর্তা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের পাঁচ কর্মকর্তা

আপডেট : ০৯:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬