Hi

০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে রহস্যময় হামলা

সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকার হামলার শিকার হয়েছে। সোমবার (২৪ আগস্ট) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানায়, বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায়।

সংস্থাটি জানিয়েছে, জাহাজের নিরাপত্তা কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, হামলার পরপরই জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা সফল হয়েছে। এতে জাহাজের সব ক্রু নিরাপদ ও অক্ষত রয়েছেন এবং পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউকেএমটিও লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলকারী অন্য সব জাহাজকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা নজরে এলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তি করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে রহস্যময় হামলা

আপডেট : ০৭:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬