Hi

১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে সার ও বীজ পেলো ১৯ শত কৃষক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ জুন) উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি মো. মহসিন, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার বিনামূল্যে প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, উন্নত জাতের বীজ ব্যবহারে ফলন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সারের প্যাকেজ তুলে দেওয়া হয়।

বাংলাদেশকে বিশাল সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

বিনামূল্যে সার ও বীজ পেলো ১৯ শত কৃষক

আপডেট : ১০:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬