Hi

১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা স্বাধীন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান আজ শুক্রবার সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বললেন, বিচারকদের আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই।

মো. আসাদুজ্জামান বলেন, আওয়ামী সরকার যে দেশ রেখে গিয়েছিলো তা থেকে ফিরিয়ে আনতে হাজারো মানুষকে আহত ও প্রাণ দিতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আমরা এই অবস্থার উত্তরণ চাই, বিচার ব্যবস্থা হবে স্বাধীন।

‘বর্তমান সময়ের একটি বড় বিতর্ক জুলাই সনদ বাস্তবায়ন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে’-উল্লেখ করেন তিনি।

এছাড়া বারের উন্নয়ন, বিচারক ও আইনজীবীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর। ১৭৪ জন নবীন আইনজীবী নতুন করে যোগদান করছেন খুলনা বারে। এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেন আইনমন্ত্রী। এছাড়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেন তিনি।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

আমরা স্বাধীন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী

আপডেট : ১১:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬