Hi

০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শৃঙ্খলার মধ্যে আনা হবে

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে চাইলেই রাজধানী ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে দেওয়া যায় না। তবে, এসব রিকশা চলাচল শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে। রাজধানীর আফতাব নগরে আজ (৩ জানুয়ারি) সকালে তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে রাজধানী থেকে ব্যাটারিচালিত রিকশা চাইলেই তুলে দেওয়া যায় না। তবে, এসব রিকশা চলাচল শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে।

শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করে ও নগরকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-রিকশা প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে নির্দিষ্ট এলাকায় এবং পর্যায়ক্রমে পুরো শহরে ই-রিকশা চলাচলের ব্যবস্থা করবে সরকার।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে এটিকে একটি কাঠামোতে নিয়ে আসার জন্য কাজ চলছে।

জনপ্রিয়

বগুড়ার ধুনটে মসজিদ নিয়ে বিবাদ, সংঘর্ষে আহত ৯

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

শৃঙ্খলার মধ্যে আনা হবে

আপডেট : ১০:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬