Hi

০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত শিবির প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বললেন, “জামায়াত-শিবির প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে এবং অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে শারীরিক ও মানসিক হেনস্তা করছে।

এ সময় বিএনপির ভুক্তভোগী নারী কর্মীরা উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বটবাহিনী। গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না।

এবারের নির্বাচনে জামায়াতের কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা। তিনি প্রশ্ন রাখেন, দলটির নেতারা আসলে কী করতে চান এবং তাদের বক্তব্যে মানুষের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা ছাড়া দেশে নির্বাচনি পরিবেশ সুস্থভাবে পরিচালনা সম্ভব নয় উল্লেখ  করেন বিএনপির এ নেতা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম বলেন, বিশেষ একটি রাজনৈতিক দল চায়, নারীরা ঘরের ভেতরে থাকবে, আলাদা স্পেসে আসতে পারবে না। তারা নারীদের ব্যবহার করে ভোট চায় ও জান্নাতের টিকেট বিক্রির চেষ্টা করছে।

রাজশাহীর পবা উপজেলার হরিনা ইউনিয়নের নারী কর্মী নিলুফা ইসলাম অভিযোগ করেন, গত ২১ নভেম্বর বিএনপি প্রার্থীর লিফলেট বিতরণের সময় জামায়াতের লোকজন তাকে ও তার সহকর্মীদের শারীরিকভাবে হেনস্তা করে। নিলুফা বলেন, আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদের দেখার কেউ নেই।

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জামায়াত শিবির প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে

আপডেট : ১১:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬