Hi

০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাধিতে তারেক রহমান

  • মীর আলাউদ্দিন
  • আপডেট : ০৮:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১৫২ জন দেখেছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছরের বেশি সময়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে শ্রদ্ধা জানান তিনি।

আজ বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি সমাধিস্থলে প্রবেশ করেন। এ সময় চন্দ্রিমা উদ্যান ও আশপাশের এলাকায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান এবং শুভাগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এসময় জিয়া উদ্যান ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, এপিবিএন ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন।

এর আগে দুপুর ২টা ৫৪ মিনিটে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশ্যে রওনা হন। গুলশান-২ গোলচত্বর হয়ে বনানী, সেখান থেকে মহাখালী ফ্লাইওভার, প্রধান উপদেষ্টার কার্যালয় এলাকা, বিজয় সরণি ও বিমানচত্বর অতিক্রম করে জিয়া উদ্যানে যান।

এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ড. এ কে এম শামসুল রহমান শামস, উপদেষ্টা ড. মাহদী আমিন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস ছাত্তার, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল এবং দপ্তর সম্পাদক আব্দুস ছাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

গ্র্যামি ওয়েবসাইট থেকে বিটিএসের পরিবেশনার ভিডিও অপসারণ ঘিরে তীব্র বিতর্ক ও আন্তর্জাতিক সংগীত অঙ্গনে আলোচনা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সমাধিতে তারেক রহমান

আপডেট : ০৮:২৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫