Hi

০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধান্ত নেবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না দলটি। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় একটি রেস্টুরেন্টে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চাই। ক্ষমতায় গেলে সমাজের সকল অংশীজনকে সম্মানিত করা হবে এবং কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করা হবে।” তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করলে ধনী-গরিব সবাই উপকৃত হবে।

ওষুধ শিল্প ও চিকিৎসা খাতের বিষয়ে আমীর জানান, কিছু চিকিৎসক ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিচ্ছেন, যা মানুষের সঙ্গে প্রতারণার সমতুল্য। তিনি বলেন, “বাংলাদেশি চিকিৎসকদের জন্য হালাল পন্থায় বেঁচে থাকার যথেষ্ট সুযোগ আছে। একসময় বাংলাদেশ ওষুধ শিল্পে বিদেশির ওপর নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমানে বহু দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয়।

ডা. শফিকুর রহমান মানবিক সমাজ প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেন, “দুর্নীতিগ্রস্তরা মানসিকভাবে শান্তি পায় না। জামায়াত একটি মানবিক সমাজ গড়ে তুলতে চায়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করব।

জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে গোসল করতে নেমে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সিদ্ধান্ত নেবে না

আপডেট : ১০:৩৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫