Hi

০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পথের কাঁটা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শনিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীতে তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে বললেন, “বেগম খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করতেন শেখ হাসিনা। সেই কারণে অতীতে তাকে ‘দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার’ সব রকম চেষ্টা হয়েছে। অনেকে বলেন, জেলখানায় তার খাবারে ‘বিষ মেশানো হয়েছিল।

‘শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে ক্ষমতা ভোগ করেছেন নিজের, ছেলে ও পরিবারের স্বার্থে’-এমন অভিযোগ করেন রিজভী।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব দাবি করেন, ‘স্বর্ণ কিনে মজুদ করা’, “লোকজন দিয়ে ব্যাংক লুট করে টাকা পাচার করানো’, এমন নানা অনিয়মের মাধ্যমেই দেশ পরিচালিত হয়েছে। সব ছেড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন, তবে জমানো স্বর্ণ নিয়ে যেতে পারেননি।

দেশে এখন ‘সমাজে অস্ত্রের ঝনঝনানি’, ‘খুনোখুনি’, ‘ছাত্র নিহত হওয়া’র মতো ঘটনা ঘটছে জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন,  সামনে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক সন্ত্রাসরোধে সরকারকে কঠোর হতে হবে।

প্রায় ১ কোটি মানুষ প্রবাসে থাকলেও ভোটার হিসেবে রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ৭৫ হাজারের মতো দাবি করে রিজভী বলেন, পাসপোর্ট ব্যবহার করে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে গোসল করতে নেমে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পথের কাঁটা

আপডেট : ১২:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫