Hi

০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিন পর মিললো লাশ

খুলনার পাইকগাছা উপজেলায় কপোতাক্ষ নদের খেরসা ব্রিজ সংলগ্ন থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তিনি উপজেলার পুরাইকাটী গ্রামের গৌর দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীনেশ দাস গত ২৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। রবিবার দুপুর ১টার দিকে স্থানীয়রা নদের তীরে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নৌ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, “সুরতহাল রিপোর্ট শেষে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

মরদেহ নদীতে ভেসে যাওয়ায় এবং পচে গলায় মৃত্যুর প্রকৃত কারণ চিহ্নিত করা যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। “দীনেশ দাসের পরিবারের সদস্যরা এখনও নিশ্চিতভাবে বলতে পারছেন না, তাঁর মৃত্যু কেন ঘটেছে। এলাকাবাসীও মর্মাহত হয়ে ঘটনাস্থলে সমবেদনা প্রকাশ করেছেন। নৌ পুলিশ নিহত যুবকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং ময়না তদন্তের পর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

জনপ্রিয়

সুয়েজ খাল ও পাইপলাইনে হামলার শঙ্কা: এশিয়াসহ বিশ্ব জ্বালানি বাজারে বড় সংকটের পূর্বাভাস

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

চার দিন পর মিললো লাশ

আপডেট : ১২:০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫