Hi

১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৯

  • ডেস্ক সংবাদ
  • আপডেট : ১১:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১০৭ জন দেখেছে

ভারতের তেলেঙ্গানা রাজ্যের শেভেলা মন্ডলে সোমবার সকালে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, একটি ট্রাক উল্টো দিক দিয়ে এসে যাত্রীবাহী বাসটিতে সজোরে ধাক্কা মারে। বাসটিতে তখন প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পরই বহু যাত্রী মারা যান।

স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। সাধারণ মানুষ ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাত্র দুই দিনের ব্যবধানে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় ভারতে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার (১ নভেম্বর) ভোরে রাজস্থানের ফালৌদি জেলার মতোদা গ্রামে ভারত মালা মহাসড়কে একটি ট্রেলারের সঙ্গে বাসের সংঘর্ষে ১৮ জন নিহত হন।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা জোধপুরের সুরসাগর এলাকার বাসিন্দা ছিলেন এবং তারা বিকানার জেলার কোলায়াত মন্দিরে পূজা শেষে ফিরছিলেন।

রাজ্য পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে সজোরে আঘাত করেছিল, এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান।

জনপ্রিয়

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এল ১০০ টন কাঁচা মরিচ: দু-এক দিনেই দাম কমার আশা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৯

আপডেট : ১১:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫