Hi

০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর- ১ শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি

  • ডেস্ক সংবাদ
  • আপডেট : ১১:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৮৬ জন দেখেছে

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।  ২০১৮ সালের নির্বাচনেও একই আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী মফিকুল হাসান তৃপ্তি ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনীতিতে পথচলা শুরু করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে সক্রিয় হন।

অধ্যয়নকালে তিনি এসএম হল শাখা ছাত্রদলের সভাপতি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি কেন্দ্রীয় বিএনপির সহ–দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পরে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে শার্শা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

একজন সৎ বিনয়ী ব্যক্তি হিসাবে এলাকায় তিনি সুপরিচিত। বিএনপির শেষ ক্ষমতাকালীন সময়ে তিনি এলাকায় রাস্তা স্কুল নির্মানে অগ্রনী ভুমিকা পালন করেন। বিনা অর্থে তিনি প্রায় ২শতাধিক ব্যক্তির চাকুরীর ব্যবস্থা করেছিলেন। দলমত নির্বিশেষে তাঁর জনপ্রিয়তা এলাকায় আকাশচুম্বি।
তিনি আসন্ন নির্বাচনে তারেক রহমানের হাত কে শক্তিশালী করার জন্য এবং ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য শার্শার সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহবান জানিয়েছেন।
জনপ্রিয়

মিরপুরে টিসিবির পণ্য কেনার সারিতে মর্মান্তিক দুর্ঘটনা: দেয়াল ধসে নিহত ২, আহত ৮

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

যশোর- ১ শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি

আপডেট : ১১:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫