Hi

০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
যুবদল নেতা কিবরিয়া হত্যাকান্ড

বুক পোড়া সুজন ও পাতা সোহেল গ্রেপ্তার

  • মীর আলাউদ্দিন
  • আপডেট : ০২:০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৮০ জন দেখেছে

রাজধানী মিরপুরের চাঞ্চল্যকর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় আরো দুজন গ্রেপ্তার হয়েছেন। গোপন সুত্রে জানা যায় তাদের একজনের নাম সোহেল ওরফে পাতা সোহেল এবং অন্যজন বুক পোড়া সুজন। প্রশাসনের একটি সংস্থা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে সুত্র মারফত জানা গেছে। এর আগে গত সোমবার কিবরিয়া হত্যাকান্ডের ঘটনার সময় স্থানীয় জনতার হাতে ভুইয়া জনি নামের এক যুবক আটক হয়েছিল। সুত্র মারফত জানা যায় গেল এক বছরে পাতা সোহেল, বুক পোড়া সুজনসহ তাদের গ্রুপের অন্য সদস্যরা পল্লবীর প্রায় ২৮ টি স্পর্টে গোলাগুলির ঘটনা ঘটিয়েছে।

আরো পড়ুন: জনি ভূঁইয়ার জবানবন্দি, গ্রেপ্তার পাতাসহ ১ জন

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান পাতা সোহেলসহ তার গ্রুপের সদস্যরা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে গোটা পল্লবী এলাকা জুড়ে। সুত্র জানায়, তারা পল্লবীর ৮৬ টি স্পর্ট থেকে প্রতি মাসে আন্ডার ওয়াল্ডের নামে দুই কোটির বেশি টাকা চাঁদা তুলে থাকেন। সম্প্রতি এই মাদক মাসোহারার বিপক্ষে বেশ সোচ্চার হন গোলাম কিবরিয়া। যার কারণেই তাদের টার্গেট হন গোলাম কিবরিয়া। চলতি সপ্তাহের গত সোমবার মিরপুর সি ব্লকে এক বন্ধুর দোকানে বসে থাকা অবস্থায় পাতা সোহেল ও তাদের গ্যাং গ্রুপ গুলি চালিয়ে কিবরিয়াকে হত্যা করে। এর আগে আদর্শ নগর, বাউনিয়াবাঁধ এলাকা, মিরপুর বিহারী ক্যাম্পসহ একাধিক স্থানে পাতা সোহেল গোলাগুলির ঘটনা ঘটিয়েছে।

জনপ্রিয়

খাবারের সঠিক সময় ও হজম প্রক্রিয়া: কোন খাবার হজম হতে কতক্ষণ সময় লাগে?

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

যুবদল নেতা কিবরিয়া হত্যাকান্ড

বুক পোড়া সুজন ও পাতা সোহেল গ্রেপ্তার

আপডেট : ০২:০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫