Hi

০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে-আমিনুল হক

  • মীর আলাউদ্দিন
  • আপডেট : ১০:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১১৮৫ জন দেখেছে

0-0x0-2-0-{}-0-0#

স্বচ্ছ ও মুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে নতুন প্রজন্মকেই অগ্রণী ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীর এমডিসি স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, ‘আমরা যারা নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, তাদের মাধ্যমেই আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই,যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে।

বিএনপির এই নেতা আরও বলেন, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে চাই। গত ১৭ বছর দেশে সত্য কথা বললেই মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। ভবিষ্যতে এমনটি আর হবে না। ভিন্নমত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা হবে, কেউ নিপীড়নের শিকার হবে না। তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যেখানে নাগরিক অধিকার ও মৌলিক চাহিদার সুষম বণ্টন নিশ্চিত হবে। সবাই সহমর্মিতার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

অনুষ্ঠানে সম্প্রতি বিভিন্ন পর্যায়ে খেলায় এমডিসি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হওয়ায় তাদেরকে নিজ হাতে পুরষ্কার বিতরণ করেন আমিনুল হক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ এবং পল্লবী থানার আহবায়ক কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

জনপ্রিয়

হাওরাঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে শিক্ষার্থীরা: শিক্ষকসংকটে ব্যাহত পাঠদান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে-আমিনুল হক

আপডেট : ১০:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫