Hi

০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২১ দিন পেছালো রাকসু নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন নির্ধারিত সময়ের পরিবর্তে পেছানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ ও প্রয়োজনীয় প্রশাসনিক অংশগ্রহণের অভাবে নির্বাচন কমিশন নতুন তারিখ ঠিক করেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাকসু নির্বাচন কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নির্বাচনের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি, যা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করছিল।

নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে আগামী ১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আগামী নির্বাচনে রাকসু, হল সংসদ ও সিনেটের সকল ছাত্র প্রতিনিধির দায়িত্ব নির্ধারণ করা হবে, যা বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক অংশ।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

২১ দিন পেছালো রাকসু নির্বাচন

আপডেট : ১১:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫