Hi

০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন তথ্য: আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০২:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৮ জন দেখেছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় রাত ৩টায় (নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায়) তিনি এই ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বমঞ্চে এটিই হবে তার প্রথম বক্তব্য এবং তিনি বাংলা ভাষায় নিজের বক্তব্য পেশ করবেন।

প্রধানমন্ত্রীর সফর ও অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মুখপাত্র জানান, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতিকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলায় জাতির বার্তা বিশ্ব দরবারে তুলে ধরবেন।

পরিবারের ধারাবাহিকতা বজায় রেখে তারেক রহমান এবার জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্বসভায় দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এবারের অধিবেশনে সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের ভাষণকে সেই ঐতিহাসিক ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখছে সরকার।

সরকারি সূত্র মতে, প্রধানমন্ত্রীর এবারের ভাষণে দেশের গণতান্ত্রিক অগ্রগতি, আইনের শাসন, জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে। একই সঙ্গে যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার বক্তব্যে স্থান পাবে।

জাতিসংঘের মূল অধিবেশনে যোগদানের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। ভাষণের আগের দিন বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনি রোহিঙ্গা সংকটবিষয়ক একটি উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে অংশ নেন। সেখানে তিনি রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের ওপর বিশেষ জোর দেন।

বাংলাদেশে জাতিসংঘ প্রতিনিধি কেলি কারি, রাখাইন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নতুন তথ্য: আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬