Hi

০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

নাটোরে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার হওয়া মো. রজন আলীকে (২৩) অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার নাটোরের বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডিত রজন আলী রাজশাহী জেলার বোয়ালিয়া থানার সুজানগর (সপুরা) এলাকার বাসিন্দা মো. কেতাব আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বিচারে রজন আলীর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত তাঁকে দুটি ধারায় ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করলেও সাজা দুটি একযোগে কার্যকর হবে। ফলে তাঁকে মোট ১০ বছর কারাবাস করতে হবে। তবে মামলার বিচার চলাকালীন তিনি যে সময় হাজতে ছিলেন, তা মূল সাজা থেকে বাদ দেওয়া হবে। এছাড়া উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত সরকারি অস্ত্রাগারে জমা দেওয়ার জন্য নাটোরের কোর্ট ইন্সপেক্টরকে নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২৮ জুন সন্ধ্যায় র‌্যাব-৫ রাজশাহীর একটি দল নাটোর সদর থানার বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে অবস্থান নেয়। গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে পাবনাগামী ‘মেহেদী পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে রজন আলীকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের আসনের ওপরের র‍্যাকে রাখা একটি ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঘটনার পর র‌্যাব-৫-এর এসআই (নিরস্ত্র) শ্রীনিবাস মিস্ত্রী বাদী হয়ে নাটোর সদর থানায় অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন।

জনপ্রিয়

শিল্পীদের নিয়ে একের পর এক গুজব: বিব্রত ও অসহায় তারকারা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নাটোরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আপডেট : ০৮:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬