Hi

০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভেঙে গেল ১০২ রানের জুটি

  • ডেস্ক সংবাদ
  • আপডেট : ১১:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৬৩ জন দেখেছে

তানিজদ হাসান তামিম ও মুমিনুল হকের জুটি একশ পার করেছিল। হাফ সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন মুমিনুল। ৪৯ রানে পৌঁছে আরও দুই বল খেলার পর আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তিনি।

জশ হ্যাজলউডের ফুলার ও অফসাইডের একটু বাইরের বল তার ব্যাটের পাশে লেগে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়ে। ৯৫ বলে ৮ চারে ৪৯ রানে থামেন বাংলাদেশের ব্যাটার। ১০২ রানের জুটি ভেঙে গেল। দলীয় ৩৬ রানে সাদমানের বিদায়ের পর বাংলাদেশ ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারাল।

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করলেন তানজিদ। ১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শুরু করেন মুমিনুল হক ও তানজিদ। সেই জুটি একশ ছোঁয়ার পথে।

ইতোমধ্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়ে ফেলেছেন তানজিদ। ৩২ রানে দিনের খেলা শুরু করেছিলেন তিনি। অন্য প্রান্তে ৩৫ রানে দিন শুরু করেন মুমিনুল। ৩৬তম ওভারের শেষ বলে হ্যাজলউডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তানজিদ। ১০২ বলের ইনিংসে ছিল ৫ চার।

জনপ্রিয়

বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ভেঙে গেল ১০২ রানের জুটি

আপডেট : ১১:১৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬