Hi

০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন

  • ডেস্ক সংবাদ
  • আপডেট : ১১:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৮৭ জন দেখেছে

পাকিস্তানের সবচেয়ে বড় শহরে একটি শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সরকারের এক মুখপাত্র শুক্রবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন। তবে ৬ দিন পেরিয়ে গেলেও এখনো তদন্তকারীরা জানাতে পারেননি যে গুল প্লাজায় ভয়াবহ আগুন লাগার কারণ কী ছিল।

মুখপাত্র বলেন, ৬৭টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি জানান, ডিএনএ পরীক্ষা এখনো চলছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত আটজনের পরিচয় নিশ্চিত করা গেছে। নিখোঁজ স্বজনদের সন্ধানে ৫০টির বেশি পরিবার ডিএনএ নমুনা দিলেও উদ্ধার কার্যক্রমের ধীরগতির জন্য অনেক পরিবার ক্ষোভ প্রকাশ করেছে।

প্রাদেশিক সরকার ঘোষণা দিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি (প্রায় ৩৫ হাজার ৭২০ মার্কিন ডলার) করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি ১ হাজার ২০০ জন দোকানদারকেও ক্ষতিপূরণ দেওয়া হবে।

করাচির বাজার ও কারখানাগুলোতে দুর্বল অবকাঠামোর কারণে আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে, তবে এত বড় মাত্রার অগ্নিকাণ্ড খুবই বিরল।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন

আপডেট : ১১:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬