Hi

১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পদের হিসাব দেয়ার বিধান রয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বললেন, “দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। নতুন অধ্যাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জড়িতদের নিয়মিত সম্পদের হিসাব দেয়ার বিধান রাখা হয়েছে।

দুদক অধ্যাদেশ ছাড়াও উপদেষ্টা পরিষদ আরও তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এগুলো হলো- জাতীয় মানবাধিকার অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অধ্যাদেশ, মানব পাচার প্রতিরোধ ও অভিভাসন অধ্যাদেশ, এবং রাজউক আইন ২০২৫-এর অনুমোদন।প্রেস সচিব আরও জানান, সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজউকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কি না, সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া রোহিঙ্গা সংকট নিরসন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘২০১৭ সাল থেকে যথাযথ পদক্ষেপ নিলে রোহিঙ্গা প্রত্যাবাসনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকত।’

অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব পদক্ষেপ নিয়েছে পরের সরকারগুলো সেসবের ফল পাবে বলেও জানান প্রেস সচিব।

বাংলাদেশ পেল ৮৩ হাজার ৫০০ হজ কোটা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সম্পদের হিসাব দেয়ার বিধান রয়েছে

আপডেট : ১২:০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫