Hi

০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেলেন না.গঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাকির খান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। দীর্ঘ দুই যুগ পর মুক্ত অবস্থায় নারায়ণগঞ্জ শহরে পা রাখলেন তিনি।

রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বের হন জাকির খান। এর আগে ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১ এর একটি অভিযানে ঢাকা থেকে গ্রেপ্তার হন জাকির খান।

নারায়ণগঞ্জে মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। গ্রেপ্তার হওয়ার পর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরা খালাস পান।

মুক্তি পাওয়ার পর জাকির খান নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ জানান, সাজা ভোগ শেষে জাকির খানকে মুক্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আর কোনো মামলায় আটকাদেশ নেই।

ট্যাগ :

ত্রিশালে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

মুক্তি পেলেন না.গঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাকির খান

আপডেট : ০২:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫