Hi

০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মাদ্রাসার অগ্নিকাণ্ডে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ ৭৭ জন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৪ জন দেখেছে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে লাগা আগুনের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে ৭৭ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানান, বিষাক্ত ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ১৪ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তবে বাকিদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, ঘটনার পর থেকে পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। কয়েকজন রোগীর চোখও বার্নে আক্রান্ত হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে তাদের চিকিৎসা চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, বার্ন রোগীদের জন্য প্রথম ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গুরুতর রোগীদের ক্ষেত্রে রক্তে অক্সিজেনের মাত্রা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এছাড়া অনেকের কাশির সঙ্গে রক্ত আসা, তীব্র মাথাব্যথা, পেটে ব্যথা এবং চোখে জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দিয়েছে। কয়েকজনের চোখেও দাহজনিত ক্ষত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বার্ন রোগীদের জন্য প্রথম ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনো কাউকে বিপদমুক্ত বলা যাচ্ছে না।

অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন জানান, ধোঁয়া শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে, যা অক্সিজেনের স্বাভাবিক সঞ্চালন ব্যাহত করে। আইসিইউতে থাকা রোগীদের চিকিৎসায় পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞসহ একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। এছাড়া চক্ষু বিশেষজ্ঞদেরও রোগীর চিকিৎসায় যুক্ত করা হয়েছে। সংকটাপন্ন এক রোগীর চিকিৎসার জন্য ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বাকি রোগীদের বিষয়ে করণীয় ঠিক করতে মঙ্গলবার দুপুরে আরও একটি মেডিকেল বোর্ড সভায় বসে। অন্য রোগীদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে।

ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, অনেক শিক্ষার্থী আতঙ্কে (প্যানিক অ্যাটাক) অসুস্থ বোধ করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যারা এখন তুলনামূলক সুস্থ। এসব শিক্ষার্থীর শারীরিক অবস্থা পর্যালোচনা করে এবং বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী কি না তা যাচাই করে ধাপে ধাপে ছাড়পত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকারসহ চিকিৎসকদের একটি বড় দল সার্বিক পরিস্থিতি তদারকি করছেন।

জীবন অসাধারণ হওয়ার প্রয়োজন নেই, সাধারণ দিনই সুন্দর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নারায়ণগঞ্জে মাদ্রাসার অগ্নিকাণ্ডে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ ৭৭ জন

আপডেট : ০১:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬