Hi

১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পেল ৮৩ হাজার ৫০০ হজ কোটা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৯ জন দেখেছে

২০২৭ সালের পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে উভয় দেশের প্রতিনিধিরা এই গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। ২০২৭ সালের পবিত্র হজ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

বাংলাদেশের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। দ্বিপক্ষীয় এই বৈঠকের পর ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ৫ হাজার কোটা বৃদ্ধি করেছে। উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করেছিলেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫,০০০ কোটা বৃদ্ধি করেন। গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করেন।

বৈঠকে হজ কোটা নির্ধারণে মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি উঠে আসে। তবে এ সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশকে আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, অন্য কোনো দেশ যদি তাদের নির্ধারিত কোটা পুরোপুরি পূরণ করতে না পারে কিংবা কোনো দেশের কোটা বাতিল হয়, তবে তা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে বরাদ্দ দেওয়ার বিষয়টি আন্তরিকতার সাথে বিবেচনা করা হবে। ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ স্পষ্ট প্রতিশ্রুতি দিয়ে বলেন, বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সৌদি সরকার।

সৌদি রাজকীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও সেবামুখী করতে কাজ করছে। তিনি হজযাত্রীদের সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। এছাড়া তিনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। মহান আল্লাহর মেহমানদের সেবার মানোন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ পুনর্ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশের পক্ষে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, জেদ্দাস্থ কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসাও করেন ধর্ম বিষয়ক মন্ত্রী।

বাংলাদেশ পেল ৮৩ হাজার ৫০০ হজ কোটা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বাংলাদেশ পেল ৮৩ হাজার ৫০০ হজ কোটা

আপডেট : ১০:০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬