জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের চতুর্থ দিনে তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন। অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
উত্থাপিত তিনটি অধ্যাদেশের মধ্যে রয়েছে সরকারি ক্রয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬। সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ২০০৬ সালের মূল আইনে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্য নিয়ে প্রথম অধ্যাদেশটি আনা হয়েছে। এছাড়া ভ্যাট সংক্রান্ত অধ্যাদেশটির মাধ্যমে প্রতি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন জমার পুরনো বিধান পুনরায় কার্যকর করা হলো। অন্যদিকে সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশটি দেশে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের গতি বাড়াতে সহায়ক হবে। অন্যদিকে, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ দেশের বিভিন্ন স্থানে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে উত্থাপন করা হয়েছে।
অধ্যাদেশগুলো উত্থাপনের সময় বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান এগুলোকে সংসদীয় কমিটিতে প্রেরণের দাবি জানান। তিনি উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী অধ্যাদেশগুলো ৩০ দিনের মধ্যে আইনে পরিণত করার বাধ্যবাধকতা রয়েছে। অধ্যাদেশগুলো উত্থাপনের পর বিরোধী দল জামায়াতে ইসলামীর পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নজিবুর রহমান এগুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানোর আহ্বান জানান।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবেই তিনি এগুলো সংসদে উত্থাপন করেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা পরবর্তী সময়ে এগুলোকে পূর্ণাঙ্গ বিল আকারে সংসদে উপস্থাপন করবেন বলে তিনি জানান।
রিপোর্টার নাম: 
























