Hi

০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি দ্রুত তৈরির কথা জানালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এখন শেষের পথে। পানি উন্নয়ন বোর্ড দ্রুতই এ প্রকল্পের বিস্তারিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে। আজ বুধবার বিকেলে রংপুর নগরীর ডিসির মোড় এলাকায় শ্যামাসুন্দরী খাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪। ক্ষমতার পালাবদল হলেও ভিন্নমতের প্রতি হামলা কি থেমেছে। এ লক্ষ্য সামনে রেখে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’।

চলমান পরিকল্পনা প্রসঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের ভোগান্তি দূর করে স্থানীয়দের যেন অন্তত পরবর্তী ১০০ বছর সুফল নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই সরকার তিস্তা মহাপরিকল্পনা সাজাচ্ছেন। এই মহাপরিকল্পনার কারিগরি রূপরেখা ও বাস্তবায়ন কৌশল আরও সুসংহত করতে চীন, নেদারল্যান্ডস এবং মালয়েশিয়ার বিষেজ্ঞ পরামর্শকদের দিকনির্দেশনা গ্রহণ করা হবে। তবে তিনি এখনও প্রকল্পের নির্দিষ্ট ব্যয়, অর্থায়ন পদ্ধতি ও কাজের সূচির বিষয়ে বিস্তারিত প্রকাশ করেননি। ৯৯ রানে আটকে যাওয়া মুশফিক পেরেছেন, সাদমান পারবেন তো। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তিস্তা মহাপরিকল্পনা এমনভাবে বাস্তবায়ন করতে চাই, যেন দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা মানুষ আগামী ১০০ বছর ধরে এর সুফল ভোগ করতে পারেন। তবে প্রকল্পের ব্যয়, অর্থায়নের উৎস, বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি এবং কাজ শুরুর সময় সম্পর্কে বিস্তারিত জানাননি প্রতিমন্ত্রী।

গঙ্গার পানিবণ্টনসংক্রান্ত ফারাক্কা চুক্তির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, চুক্তি নবায়নের মাধ্যমে ভারত প্রমাণ করতে পারে যে তারা কেবল সরকারের নয়, বাংলাদেশের ২০ কোটি মানুষেরও প্রকৃত বন্ধু। সম্প্রতি ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেসময় ফারাক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশের সুনির্দিষ্ট অবস্থান ও স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

পরদর্শনের মূল উদ্দেশ্য হিসেবে রংপুর নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণের বিষয়টি তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, শ্যামাসুন্দরী খালের চলমান সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর তিনি ব্যক্তিগতভাবে তদারকি করছেন, যাতে নির্ধারিত মেয়াদের মধ্যেই সব কাজ শেষ করা সম্ভব হয়।

খাল দূষণ ঠেকাতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বর্জ্য ফেলা রোধে খালের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। কেউ ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করলে তাকে জরিমানার মুখে পড়তে হবে।

নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করা এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার উদ্দেশ্যে বর্তমানে ১৪ কোটি টাকা ব্যয়ে শ্যামাসুন্দরী খালের সংস্কারকাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড ও রংপুর সিটি করপোরেশন যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে, যা ২০২৭ সালের জুনের মধ্যে সমাপ্ত করার মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

এদিন একই প্রসঙ্গে অন্যান্য দেশের সঙ্গে যৌথ পানি ব্যবস্থাপনার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা সুদৃঢ় করার তাগিদ দেন তিনি, যাতে নদীমাতৃক এলাকার অর্থনৈতিক সুফল নিশ্চিত করা যায়।

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি দ্রুত তৈরির কথা জানালেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ১০:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬