Hi

০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় মা ইলিশ ধরার দায়ে ১৮ জেলে আটক

ভোলায় মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ১৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তিনটি কাঠের ট্রলার, তিন লাখ মিটার অবৈধ জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মশিউর রহমানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত আটক প্রত্যেক জেলেকে তিন হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন। জব্দ করা মা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ট্রলারগুলো নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।

ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের তীব্র উদ্বেগ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ভোলায় মা ইলিশ ধরার দায়ে ১৮ জেলে আটক

আপডেট : ০৭:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬