Hi

০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯৫ উপজেলা ক্রীড়া কর্মকর্তা ও ১১ হাজার ৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৪৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৪ জন দেখেছে

তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা করছে সরকার। অ্যালুমিনিয়ামের বাসনে বিষাক্ত সিসা, কীভাবে এলো, করণীয় কী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল ফ্রান্স।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত অধিবেশনে তিনি এ তথ্য জানান। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি প্রান্তে ক্রীড়া কার্যক্রম গতিশীল করা। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিংয়ের দায়িত্বে বেনকেনস্টেইন।

প্রতিমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে দক্ষ ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রতিটি উপজেলায় ২৪ জন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রতিটি উপজেলায় আটটি ক্রীড়া বিভাগে তিনজন করে এই শিক্ষক নিয়োগের মাধ্যমে সারা দেশে মোট ১১ হাজার ৮৮০টি পদ সৃষ্টি হবে। ক্রীড়া খাতে দক্ষ জনবল তৈরির অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৪৯৫ জন উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার কাজ চলছে।

সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে আমিনুল হক আরও জানান, দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদিত হলে দ্রুত উন্নয়নকাজ শুরু করা হবে।

এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়েও সংসদে কথা বলেন প্রতিমন্ত্রী। এ ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি এরই মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রতিবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ একটি দলের কয়েক সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনানুগ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঢাকায় সিএমএম আদালত ও টিএসসির কাছে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন। মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ।

মানিকগঞ্জে আড়াই ঘণ্টায় ৯ ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

৪৯৫ উপজেলা ক্রীড়া কর্মকর্তা ও ১১ হাজার ৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা

আপডেট : ০৬:৪৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬