Hi

০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার দেশে ফেরার ঘোষণা কেবলই ফাঁকা বুলি: ড্যানিলোভিচ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:৩০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১২ জন দেখেছে

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো বাস্তব সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, হাসিনার এই দেশে ফেরার ঘোষণা আসলে একটি ‘ফাঁকা বুলি’ ছাড়া কিছুই নয়। তার মতে, এর মূল লক্ষ্য হলো দলের ভেতর হতাশ কর্মীদের উজ্জীবিত রাখা এবং বর্তমানে দেশের রাজনীতিতে গুরুত্ব হারিয়ে ফেলার বিষয়টি থেকে সবার দৃষ্টি ভিন্ন দিকে সরানো। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক মন্তব্যে এসব কথা বলেন ড্যানিলোভিচ।

সম্প্রতি নিজের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনা অনুরোধ জানিয়েছেন। এই খবরের পর তার দেশে ফেরা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে ড্যানিলোভিচের মতে, এই উদ্যোগকে দেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখার কোনো সুযোগ নেই। বরং এই ধরনের কর্মকাণ্ডের পেছনে নিছক রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। তিনি আরও বলেন, হাসিনার দিল্লিতে অবস্থান করার বিষয়টি ভারতের জন্য এখন এক কূটনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যার মাধ্যমে দেশে দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে চাইছেন হাসিনা।

সাবেক এই মার্কিন কূটনীতিক মনে করেন, ভারতের নীতিনির্ধারকদের অনেকে হয়তো এখনো মনে করেন হাসিনা ও তার দল বাংলাদেশে প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে কাজ করতে পারে। তবে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নিশ্চয়ই এটি উপলব্ধি করার সময় হয়েছে যে, নয়াদিল্লিতে হাসিনার উপস্থিতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে বড় বাধা। ড্যানিলোভিচ দৃঢ়তার সঙ্গে বলেন, মোদি সরকার খুব দ্রুতই হাসিনা-সংক্রান্ত এই সমস্যার একটি স্থায়ী সমাধান চাইবে। এক্ষেত্রে শেখ হাসিনার তৃতীয় কোনো নিরাপদ দেশে গিয়ে বসবাসের বিষয়টিও আলোচনার টেবিলে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

গজারিয়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

হাসিনার দেশে ফেরার ঘোষণা কেবলই ফাঁকা বুলি: ড্যানিলোভিচ

আপডেট : ০৮:৩০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬