Hi

০৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের জোরালো সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারের নাগরিকদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্কের সক্রিয় সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বনেতাদের কপ-৩১ জলবায়ু পরিবর্তন সম্মেলন শুরুর প্রাক্কালে দুই নেতার এই আলোচনা গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য দেশটির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্ল্যাটফর্মে তুরস্কের অংশগ্রহণ ও বলিষ্ঠ ভূমিকা অত্যন্ত জরুরি।

এছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা প্রদানের জন্য তিনি তুরস্ক সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ঘনিষ্ঠ আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

জ্বালানি ও খনিজ সম্পদ খাতে পারস্পরিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিশেষ করে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এই খাতে সহযোগিতা সম্প্রসারণে একমত পোষণ করেছে।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকর অংশীদারত্ব গড়ে তুলতে হবে। সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্মরণীয় যে, এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনেও দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চলমান বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে নেওয়া পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর অগ্রগতিতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্টের সাথে এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

গজারিয়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের জোরালো সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ০৭:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬