মালয়েশিয়ার অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডি’-তে কর্মী নিয়োগের লক্ষ্যে একটি লটারি সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এই স্বচ্ছ ও নিরপেক্ষ লটারি কার্যক্রম পরিচালনা করে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগ: লটারিতে ৩০০ প্রার্থী নির্বাচিত মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন, বিএইচডিতে বিনা খরচে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে ন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। পাশাপাশি প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্টে’ কর্মী প্রেরণের প্রতিশ্রুতিও বাস্তব রূপ পাচ্ছে।
গত ৬ নভেম্বর থেকে শুরু হয়ে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে। নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী আবেদন জমা দেন। এরপর বিকেল সাড়ে ৪টায় মন্ত্রণালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারি অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রণালয়ের প্রতিনিধি, বোয়েসেলের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচিত ৩০০ জনের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। এখন প্রাথমিক এই প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে। নির্বাচিতদের তালিকা দ্রুতই বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরবর্তী সময়ে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে নেওয়া হবে।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক জানান, সরকারের বর্তমান নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ১ কোটি জনশক্তি পাঠানোর লক্ষ্য রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া সেই লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং জিরো কস্ট বা শূন্য অভিবাসন ব্যয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এই প্রথম লটারি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তিনি জানান, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে। এছাড়া বোয়েসেল বর্তমানে পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র হাতে পেয়েছে, যেখানে মেডিকেল ফি ও বিমান ভাড়াসহ সব খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে এই প্রথমবারের মতো লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বোয়েসেল ইতোমধ্যে পর্যটন, ম্যানুফ্যাকচারিং এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে। এর মাধ্যমে আমরা দেশবাসীকে বার্তা দিতে চাই যে, বোয়েসেল সর্বদা স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহার।
রিপোর্টার নাম: 





















