Hi

০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক কর্মীদের জন্য মহাখালীতে শুরু তিন দিনের বইমেলা

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ব্র্যাক ও প্রথমা প্রকাশনের যৌথ আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ বইমেলা। আজ সোমবার (৯ নভেম্বর) সকালে মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মেলার প্রথম দিনেই ব্র্যাক কর্মীদের মধ্যে বই নিয়ে ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। কর্মীরা স্টলে স্টলে ঘুরে পছন্দের বই খুঁজছেন এবং তালিকায় থাকা বই কেনার পরিকল্পনা করছেন। কেউ এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বই দেখছিলেন, কেউ আবার পছন্দের বই বাছাই করছিলেন। সব মিলিয়ে ব্র্যাক কর্মীদের জন্য আয়োজিত এই বইমেলায় ছিল উৎসবের আমেজ।

বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, নিজেকে ও পৃথিবীকে নতুনভাবে জানতে হলে বই পড়ার অভ্যাস অপরিহার্য। শিশুদের মধ্যে বই পড়ার চর্চা গড়ে তোলার দায়িত্ব পরিবারের ওপর বর্তায় উল্লেখ করে তিনি বলেন, ছোটবেলা থেকেই বই উপহার দেওয়ার সংস্কৃতি চালু করা জরুরি। এছাড়া গল্প ও উপন্যাসের মাধ্যমে মানুষের বৈচিত্র্যময় জীবন, সম্পর্ক ও আচরণের গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা পাঠককে নিজের গণ্ডি পেরিয়ে অন্য অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে সাহায্য করে। গল্প-উপন্যাস পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গল্প বা উপন্যাস পড়ার মধ্য দিয়ে মানুষ বিভিন্ন চরিত্র ও জীবনের সঙ্গে যুক্ত হয়। বই মানুষকে নিজের জগতের বাইরে অন্য মানুষের জীবন ও অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

মেলার আয়োজনের প্রশংসা করে ব্র্যাকের অ্যাডভোকেসি, কমিউনিকেশনস অ্যান্ড এনগেজমেন্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর কে এ এম মোর্শেদ বলেন, কর্মক্ষেত্রে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন জ্ঞানের বিকল্প নেই। তিনি কর্মীদের ভেতর থেকে জানার আগ্রহ তৈরির ওপর জোর দেন। মেলাটি অফিসের আঙিনায় হওয়ায় কাজের ফাঁকে বা দুপুরের বিরতিতে কর্মীরা সহজে বই কিনতে পারছেন, যা তাদের জন্য অত্যন্ত সুবিধাজনক হয়েছে বলে তিনি মন্তব্য করেন। পৃথিবীতে কী ঘটছে, পৃথিবী কীভাবে সামনে এগোচ্ছে, তা বুঝতে বই পড়ার বিকল্প নেই।’। তো বই না পড়লে আমরা নতুন কিছু জানব কী করে।

উল্লেখ্য যে, এই মেলা উপলক্ষে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ব্র্যাক কর্মীরা প্রথমা প্রকাশনের তিনটি আউটলেটেও বিশেষ ছাড়ে বই কেনার সুবিধা পাবেন। মেলার অফার অনুযায়ী, প্রথমা প্রকাশনের বইয়ে ২৫ শতাংশ, দেশের অন্যান্য প্রকাশনার বইয়ে ২০ শতাংশ এবং বিদেশি বইয়ের ওপর ৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ব্র্যাক কর্মীদের জন্য মহাখালীতে শুরু তিন দিনের বইমেলা

আপডেট : ০৫:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬