Hi

০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইট বাতিলের জাঁতাকলে রিয়াদ-দাম্মামগামী ২৩ হাজার সৌদি প্রবাসী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:১৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৫ জন দেখেছে

সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী রুটে ফ্লাইট বিপর্যয় কাটছে না। গত ১০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সময়ে দুই গন্তব্যের মোট ১৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এই পরিস্থিতিতে ২৩ হাজার ৮৫ জন যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৮৫ জন যাত্রী।

বেবিচকের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বাতিল হওয়া ১৮০টি ফ্লাইটের মধ্যে ১০৩টি ছিল সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি, রিয়াদ এয়ারওয়েজের ২১টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব উড়োজাহাজ ঢাকা থেকে যাত্রী নিতে পারেনি, যার ফলে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন বিপুলসংখ্যক প্রবাসী। মালয়েশিয়ার কথা শুনলেই এখন গায়ে জ্বর ওঠে: প্রবাসী কল্যাণ মন্ত্রী।

ফ্লাইট বিপর্যয়ের পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে হুতিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা ও দাম্মামে হামলার ঘটনা। নিরাপত্তার খাতিরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস শুরুতে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করলেও পরবর্তীতে সেই সময়সীমা আরও বাড়ানো হয়। এর ফলে দীর্ঘ সময় ধরে এই দুই রুটে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন বা বিঘ্নিত হয়েছে। পরে সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হয়।

গজারিয়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ফ্লাইট বাতিলের জাঁতাকলে রিয়াদ-দাম্মামগামী ২৩ হাজার সৌদি প্রবাসী

আপডেট : ০৭:১৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬