Hi

১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী: নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

বিশেষ করে জলবায়ুর নেতিবাচক প্রভাবে উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর যে স্বাস্থ্যগত চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ান।

তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পরে স্থানীয় সময় রাতে পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্যের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গতকাল মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের আর ফ্লোরের কনফারেন্স-১ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব তথ্য জানান। তিনি বলেন, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির অত্যন্ত ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ডা. জুবাইদা রহমান জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং সামাজিক চ্যালেঞ্জের বিষয়গুলো এমিনে এরদোয়ানের সামনে তুলে ধরেন। শামা ওবায়েদ জানান, তুরস্কের ফার্স্ট লেডি বাংলাদেশের জনগণের জলবায়ু সহনশীলতার প্রশংসা করেছেন। তিনি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তুরস্কের বিশেষজ্ঞ দলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন।

দুই দেশের মধ্যে শুধুমাত্র স্বাস্থ্য খাতেই নয়, বরং নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটের তৈরি পরিবেশবান্ধব পণ্য আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে তুরস্কের বাজারে সম্প্রসারণের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। এছাড়া বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন এবং সৌরবিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের গৃহীত পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিবেশ রক্ষায় যে বৃক্ষরোপণ কর্মসূচি ও খাল খনন প্রকল্প হাতে নিয়েছে, তাও এমিনে এরদোয়ানকে অবহিত করা হয়েছে। বৈঠকে জ্বালানি ও পরিবেশগত টেকসই উন্নয়নের জন্য দুই দেশের সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে এমিনে এরদোয়ান মন্তব্য করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর দিকেই এমিনে এরদোয়ান বাংলাদেশ সফর করেছিলেন এবং কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন করেছিলেন। তুরস্ক সরকার তখন থেকেই রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান করে আসছে।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। তবে যতক্ষণ পর্যন্ত প্রত্যাবাসন প্রক্রিয়া সফল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ান পুনরায় বাংলাদেশ সফরের প্রবল আগ্রহ প্রকাশ করেছেন এবং সুবিধাজনক সময়ে অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন।

হুমায়ুন কবীর |: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী: নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

আপডেট : ১১:০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬