Hi

০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতা রুখতে কড়া নির্দেশ আইজিপির: বাড়ল পুলিশের নজরদারি

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৪৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৩ জন দেখেছে

দেশের বিভিন্ন প্রান্তে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনাগুলো নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ। এই নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে ৬৪ জেলার পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকরাও যুক্ত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) কামারুম মুনিরা জানান, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর জোর দিয়েছেন আইজিপি। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ প্রধান সভায় দুষ্কৃতকারীদের পেশাদারত্বের সঙ্গে আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানান।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে সোমবার—এই তিন দিনে সারা দেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত সন্দেহে ২৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গজারিয়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নাশকতা রুখতে কড়া নির্দেশ আইজিপির: বাড়ল পুলিশের নজরদারি

আপডেট : ০৬:৪৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬