Hi

১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ছড়ানোর চেষ্টা চলছে: শফিকুর রহমান

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ ইন্ধনে দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতা সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে অস্থিরতা ছড়ানো হচ্ছে।

মাতারবাড়ী প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। শফিকুর রহমান বলেন, এই প্রকল্প নিয়ে জাতির মধ্যে একধরনের অস্পষ্টতা বা ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য কোনো দেশকে করিডর সুবিধা দেওয়া হচ্ছে কি না, তা নিয়েও জনমনে সন্দেহ দানা বাঁধছে। প্রকল্পের প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বর্তমান সরকারকে পুরোপুরি ব্যর্থ বলে আখ্যা দিয়েছেন জামায়াত আমির। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথের লড়াইয়ে সবসময় সজাগ থাকবে।

সভায় উপস্থিত বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠীর অপকর্ম রোধ করতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিয়ে একটি পক্ষ দেশে অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাচ্ছে। সন্ত্রাসীদের রুখে দিতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এছাড়া সভায় গঙ্গা চুক্তি নবায়ন, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন প্রক্রিয়ার সমালোচনা, জুলাই গণহত্যার বিচারের ধীরগতিসহ দেশের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদ সদস্যরা আলোচনা ও পর্যালোচনা করেন।

প্রতিবেশী দেশের মদদে অস্থিতিশীলতা ছড়ানোর চেষ্টা চলছে: শফিকুর রহমান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা ছড়ানোর চেষ্টা চলছে: শফিকুর রহমান

আপডেট : ১০:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬